• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

রুনা লায়লা বুবলীর প্রশংসা করলেন

প্রতিনিধি: / ৩৭৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: চিত্রনায়িকা শবনম বুবলী প্রসঙ্গে মন্তব্য করেছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। স¤প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করছেন তারা। জানা গেছে, একটি সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনা লায়লা। একই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বুবলীও। সেখানেই নায়িকাকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি তার সঙ্গে কথাও বলেন রুনা লায়লা। আলাপচারিতার বুবলীকে উদ্দেশ্য করে রুনা বলেন, ‘মোবাইলে প্রায়ই তোমার কিছু কাজ চোখের সামনে চলে আসে। সেগুলো বেশ আগ্রহ নিয়েই দেখি। বেশ সুন্দর তোমার অভিনয়। অভিনয়ে তুমি অনেক ভালো করছো।’ তিনি আরও বলেন, ‘দোয়া করি তুমি আরও ভালো কর, আরও বড় হও।’ রুনার কাছ থেকে এমন ইতিবাচক মন্তব্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বুবলী। গায়িকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমে বুবলী বলেন, ‘তিনি আমাকে চেনেন, আমার অভিনয় দেখেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’ সবশেষ শবনম বুবলীকে বড় পর্দায় দেখা গেছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায়। আর স¤প্রতি এই নায়িকা কাজ করেছেন টলিউডে। বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহার পরিচালনায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। সিনেমার চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com