• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শ্রদ্ধা বিয়ের প্রস্তাব পেলেন

প্রতিনিধি: / ৩৬৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ক্যারিয়ারের শুরু থেকেই শ্রদ্ধা কাপুরের প্রেমজীবন নিয়ে কানাঘুষা হয়ে আসছে। প্রথমে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ছিল তার। ‘আশিকি-টু’ ছবিতের অভিনয়ের সূত্র ধরেই সম্পর্কে জড়ান তারা। তাদের সম্পর্কের সেই রসায়ন ফুটে উঠেছিল পর্দাতেও। তবে সেই সম্পর্ক টেকেনি বেশি দিন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি শ্রদ্ধা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, স¤প্রতি, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ছবিতে কাজ করার সময় থেকেই নাকি দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। শ্রদ্ধার নতুন সম্পর্ক নিয়ে চর্চার মাঝেই এক অনুরাগীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন শ্রদ্ধা।ইনস্টাগ্রামের পাতায় নিজের কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা। পরনে গোলাপি আনারকলি, খোলা চুল, কানে ঝোলা দুল, কপালে পাথরের ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক। সাবেকি সাজে মোহময়ী হয়ে উঠেছেন শ্রদ্ধা। এই ছবি দেখে অনেকেরই শ্রদ্ধাকে আশির দশকের কোনো নায়িকার মতো মনে হয়েছে। তবে এর মাঝেই এক অনুরাগী শ্রদ্ধাকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব। শ্রদ্ধার ছবি দেখে অনুরাগী লিখলেন, খুব সুন্দর দেখাচ্ছে! বিয়ে করবেন আমাকে? এই বিয়ের প্রস্তাবের অবশ্য কোনো উত্তর দেননি শ্রদ্ধা। আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর আরও এক অভিনেতার প্রেমে পড়েন শ্রদ্ধা। ‘রকঅন-টু’ ছবিতে কাজ করার সময় ফারহান আখতারের সঙ্গে তার সম্পর্ক নিয়েও বেশ গুঞ্জন ছিল। তবে, সেই সম্পর্কের আয়ুও খুব বেশি দিন ছিল না। তারপর আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠর সঙ্গে কয়েক বছর সম্পর্কে ছিলেন তিনি। বিভিন্ন অনুষ্ঠান থেকে সিনেমা দেখতে যাওয়া সর্বত্রই একে অপরের সঙ্গী ছিলেন তারা। এমনকি, কানাঘুষা শোনা গিয়েছিল যুগলের গাঁটছড়া বাঁধা নিয়েও। সেই সম্পর্কও শেষ পর্যন্ত পরিণতি পায়নি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com