• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

প্রিয়াঙ্কা চোপড়া মেয়েকে নিয়ে দ্বিতীয় দফায় ভারতে

প্রতিনিধি: / ৩৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিনোদন: মেয়ে মালতি মেরিকে নিয়ে দ্বিতীয় দফায় নিজ জন্মভ‚মি ভারতে পা দিলেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়ে বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ে মালতির সাথে একটি সেলফি দিয়ে লেখেন, ‘মুম্বাই আমার জান…। এই আমরা যাই।’ গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে নামতেই প্রিয়াঙ্কাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। এ সময় প্রিয়াঙ্কার কোলে ছিল মালতি। প্রিয়াঙ্কার পরনে ছিল কালো প্যান্ট-গেঞ্জি ও মাথায় ছিল সৈকতের টুপি। অন্যদিকে মালতির পরনে ছিল সবুজ চেকের টপ ও প্যান্ট। পাপারাজ্জিদের ডাকে মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে পোজও দেন হলিউডের জনপ্রিয় এই নায়িকা। প্রিয়াঙ্কার হাসিমুখ দেখেই বোঝা যাচ্ছিল, দেশে ফিরে খুব খুশি দেশি গার্ল। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, মুম্বাইতে বুলগারি ইভেন্টে যোগ দিতেই ভারতে পা দিয়েছেন নায়িকা। বিলাসবহুল এই গয়নার ব্র্যান্ডের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা। এর আগে গেল বছরের অক্টোবর মাসে একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ভারতে ফেরেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও তখন মালতি মেরি এবং স্বামী নিক জোনাসকে সঙ্গে আনেননি তিনি। তবে গত বছরের মার্চ মাসে মেয়েকে প্রথমবারের মতো ভারতে নানার বাড়ি দেখাতে নিয়ে আসেন প্রিয়াঙ্কা। ২০১৮ সালে রাজস্থানে বিলাসবহুল আয়োজনে নিক জোনাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে মেয়ে মালতি মেরির মা-বাবা হন এ জনপ্রিয় তারকা দম্পতি। যদিও বিয়ের পর থেকে বলিউডে অনিয়মিত হয়ে পড়েছেন প্রিয়াঙ্কা। পাকাপাকিভাবে হলিউডে কাজ করছেন এ নায়িকা। মেয়ে ও স্বামীকে সময় দিতে মাঝখানে খানিকটা বিরতিও নিয়েছিলেন দেশি গার্ল।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com