• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পূজা বিপরীতধর্মী দুটি চরিত্রে একসঙ্গে অভিনয় করলেন

প্রতিনিধি: / ৩২৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিনোদন: মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। প্রতিষ্ঠানটি থেকে “পোড়ামন-২”, “দহন” ও “নূর জাহান” সিনেমাগুলো মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরি। পরে জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে এবং ব্যক্তিগত মনোমানিল্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। স¤প্রতি ‘‘লিপস্টিক’’ সিনেমা দিয়ে আবারও তার নাম উঠে আসে। গত বছর আগস্ট মাসে এই ছবির শুটিং শুরু হয়। প্রায় সাত মাস পর গত শনিবার ‘লিপস্টিক’ ছবির শুটিং শেষ হয়েছে। তিন ধাপে ঢাকা, মানিকগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জায়গায় শুটিং হয় ছবিটির। এই ছবিতে নায়িকা হিসেবে পূজা চেরি দুটি চরিত্রে অভিনয় করছেন। একটি চরিত্র গ্রামের কিশোরীর। সবাই যাকে বুচি বলে ডাকে। আরেকটি ঢালিউডের নায়িকার। চরিত্রের নাম মাধুরী। এই যে দুটি দুই ধরনের চরিত্র, এক পূজাকে তা করতে সমস্যা হয়নি?—জানতে চাইলে পূজা বলেন, ‘গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে আমি অভ্যস্ত নই। তবে শুটিংয়ের সময় তো গ্রামেই থেকেছি, এ জন্য কিছুটা সহজ হয়েছে চরিত্রটি করতে। মজার ব্যাপার হলো— যখন আমি গ্রামের মেয়ের পোশাক পরতাম, মেকআপ নিতাম, কেন জানি নিজেকে গ্রামের মেয়েই মনে হতো। ইউনিটের সবাই বলত, পারফেক্ট গ্রামের মেয়ে! আর নায়িকা চরিত্রটি আমার জন্য কঠিন না। অভিনয়ই তো আমার নিজেরই পেশা।’ বিপরীতধর্মী দুটি চরিত্রে একসঙ্গে এই প্রথম অভিনয় করলেন পূজা। চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘আমার জন্য এটি ছিল চ্যালেঞ্জিং একটি কাজ। একসময় গ্রামের কিশোরী, আরেক সময় সিনেমার জনপ্রিয় নায়িকা। এই দুটি চরিত্রে নিজেকে ভাঙাগড়ার খেলা আছে। নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, চেষ্টা করেছি চরিত্র দুটি বৈচিত্র্যময় করে তুলতে। যেটি দর্শকেরা সিনেমা হলে বসে বুঝতে পারবেন।’ ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মুনিরা মিঠু প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com