• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে: মাহি

প্রতিনিধি: / ৩২২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিনোদন: কান্নাজড়িত কণ্ঠে বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় ১৬ ফেব্রæয়ারি রাতে ফেসবুকে রকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। কিন্তু বিচ্ছেদের নেপথ্যে স্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেননি মাহি। এবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামী রকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়ে দিয়েছেন নায়িকা। অভিনেত্রীর ভাষ্য, ‘আমরা দুজনেই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যতœবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’ বিচ্ছেদ হয়ে গেলেও পুরো সাক্ষাৎকারে রকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মাহিয়া মাহি। অভিনেত্রী বলেছেন, ‘আমার জীবনের যতটুকু রাজনৈতিক অর্জন করেছি, সবটাই ওর জন্য। একটা পোস্টার থেকে শুরু করে রাজনৈতিক যে কোনো কিছু, ও এত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে, একা হলে কখনই পারতাম না। এর পেছনে সব কৃতিত্বই রকিবের। ও মানুষটা অনেক ভালো, এই তিনটা বছর আমি তাকে কাছ থেকে দেখেছি। সে ভীষণ ভালো একজন মানুষ, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা— দ্যাটস ইট।’ সামনে কেমন ধরনের চলচ্চিত্রে থাকবেন, তেমন আভাসও দিয়েছেন নায়িকা। অভিনেত্রীর ভাষ্য, ২০২৪ থেকে যত সিনেমা করবেন, সবই হবে ভালো ভালো প্রজেক্টের। কোনো সাধারণ প্রজেক্টে কাজ করবেন না তিনি। মাহি এখন শূন্য থেকে শুরু করতে চান। আগের মতো জনপ্রিয় বা তার চেয়েও বেশি জনপ্রিয়তায় নিয়ে যেতে চান নিজেকে। কাজের বিষয়ে খুবই সিরিয়াস তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com