• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জলদস্যুদের কবল থেকে জাহাজ উদ্ধার করল ভারতের নৌসেনারা

প্রতিনিধি: / ৩১৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিদেশ : চল্লিশ ঘণ্টার এক দুঃসাহসী অভিযানে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা ৩৫ জন সোমালি জলদস্যুকে আটকের পাশাপাশি একটি ছিনতাই হয়ে যাওয়া জাহাজের ১৭ জন নাবিককে উদ্ধার করেছে। ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। জানা গেছে, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা সাগরে পথে দুই হাজার ৬০০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজ রুয়েন-কে কোণঠাসা করতে সমর্থ হয়। ওই জাহাজটি জলদস্যুরা গত ১৪ ডিসেম্বর ছিনতাই করেছিল এবং সেটিকে অন্যান্য ছিনতাই কাজে গত তিন মাস ধরে ব্যবহার করে আসছিল। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে মেরিন কমান্ডোরা কয়েকটি জাহাজ, ড্রোন এবং এয়ারক্রাফটও ব্যবহার করে। ভারতীয় এয়ারক্রাফটটি যখন ছিনতাই হয়ে যাওয়া জাহাজের কাছাকাছি পৌঁছায় তখন সেটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে জলদস্যুরা। এছাড়া ছিনতাই হয়ে যাওয়া জাহাজের পথ আগলে দাঁড়ালে নৌ বাহিনীর একটি জাহাজে আক্রমণও চালায় জলদস্যুরা। শুক্রবার হামলার শিকার হওয়ার পরও ভারতীয় নৌবাহিনী ওই জাহাজটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান নেয় এবং জলদস্যুদের আত্মসমর্পণ ও জিম্মিদের মুক্ত করে দিতে বলে। শনিবার একটি টহল এয়ারক্রাফট ও ড্রোনের সহায়তায় এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুভদ্রর সহযোগিতায় জলদস্যুদের জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারতীয় নৌসেনারা। এই কাজে মেরিন কমান্ডোর আট সদস্যের একটি স্কোয়াড বিমান থেকে জাহাজে নেমে আসে এবং জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করে ও নাবিকদের মুক্ত করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com