• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাকিস্তানের গোয়াদর সমুদ্র বন্দরে হামলা, নিহত ৮

প্রতিনিধি: / ৩৩২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বিদেশ : পাকিস্তানের গোয়াদর সমুদ্র বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। গত বুধবার দেশটির বেলুচিস্তান প্রদেশের আরব সাগর লাগোয়া এই বন্দরের একটি কমপ্লেক্সের সামনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় তারা নিহত হন। আরব নিউজ বেলুচিস্তানের সরকারি কমিশনার সাঈদ আহমেদ উমরানির বরাতে বলেছে, অস্ত্র ও বোমায় সজ্জিত সন্ত্রাসীরা বন্দরের বাইরের একটি কমপ্লেক্সে হামলা চালায়। সেখানে সরকারি দপ্তর, গোয়েন্দা সংস্থা এবং আধাসামরিক বাহিনীর কার্যালয় রয়েছে। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।’এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, ‘বন্দরে হামলাকারী অন্তত ৮ সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। আমাদের বার্তা একেবারে পরিষ্কার। যারা সহিংসতার পথ বেছে নেবে, তাদের প্রতি কোনও ধরনের দয়া দেখানো হবে না।’ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে সামরিক বাহিনীর এক সদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। বেলুচিস্তানের আলোচিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। তারা বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরেই আন্দোলন করে আসছে। বিবৃতিতে তারা বলেছে, বিএলএর সদস্যরা গোয়াদর বন্দরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com