• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

জনি ডেপ ফের জটিলতায়

প্রতিনিধি: / ৩৩৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিনোদন: মামলা মোকদ্দমার বাইরে যেন থাকতেই পারছেন না হলিউড সুপারস্টার জনি ডেপ। নতুন করে ঝামেলায় পড়লেন জনি ডেপ। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জিতে সবে স্বস্তি পেয়েছেন। এর মাঝেই অভিনেতার বিরুদ্ধে ‘আপত্তিকর আচরণ’-এর অভিযোগ তুললেন এক প্রাক্তন সহশিল্পী। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন বহু বার। তেমনি আইনি ঝামেলায় জড়িয়ে কিংবা উদ্ভট কাজকর্মের জন্য সমালোচিতও হয়েছেন একাধিকবার। এবার অভিনেত্রী লোলা গøাউডিনি দাবী করেছেন জনি ডেপ শুটিং সেটে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন এবং আপত্তিকর আচরণ করে অপমান করেছেন। ২০০১ সালে ‘বেøা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন জনি ডেপ ও লোলা। বায়োগ্রাফিক্যাল ফিল্ম ‘বেøা’-তে আমেরিকার ড্রাগ ট্রাফিকার জর্জ জাং-এর জীবন তুলে ধরা হয়েছে। ‘জর্জ জাং’-এর চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। লোলার চরিত্রের নাম ছিল ‘রাডা।’ ছবিটি পরিচালনা করেছেন টেড ডেমি। লোলার দাবী অনুযায়ী, নির্মাতার নির্দেশে এক দৃশ্যে জোরে হাসতে হয়েছে তাকে, কিন্তু সেই অভিনয় ভালো লাগেনি জনি ডেপের। জনি ডেপ চুপ থাকতে পারেননি। রেগে গিয়ে অভিনেত্রীর মুখে আঙ্গুল ঢুকিয়ে দেন এবং অশ্লীল শব্দ ব্যবহার করে অভিনেত্রীকে অপদস্ত করেন। পরে দায়সারা ক্ষমা চাইলেও অভিনেত্রীর মনে সেই ক্ষত রয়ে গেছে এখনও। এই বিষয়ে এবার মুখ খুললেন জনি। ডেডলাইন-এ দেয়া এক বিবৃতিতে অভিনেতার মুখপাত্র বলেছেন, ‘জনি সবসময়েই শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ভালো কাজের সম্পর্ক বজায় রাখাকে গুরুত্ব দেন। যেই দাবী উঠেছে তা অভিনেতার স্বভাববিরোধী এবং সেটে থাকা অন্যান্য সদস্যরা এরকম কোনো কিছু স্মরণ করতে পারছেন না।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com