• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সামান্থা অতীতের দিকে ঘুরে তাকাতে চান না

প্রতিনিধি: / ২৭৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিনোদন: নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রথ প্রভুর দাম্পত্য ছিল চার বছরের। এর আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তারা। কিন্তু, ২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা। শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন দু’পক্ষই। তবে, বিবাহবিচ্ছেদ যে সামান্থাকে যথেষ্ট যন্ত্রণা দিয়েছে, তা কথায়-বার্তায় বিভিন্ন সময় বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। বিবাহবিচ্ছেদের পরবর্তী সময়ে অসুস্থ ছিলেন প্রায় দু’বছর। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী। এর মাঝেই স¤প্রতি মুম্বাইয়ে অ্যামাজন প্রাইমের অনুষ্ঠানে দেখা হয় দুই প্রাক্তনের। অবশ্য একে অপরকে এড়িয়ে যান তাঁরা। যদিও গত দু’বছরে বিভিন্ন সময় তাদের ফের এক হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। তবে এ বার চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সামান্থা। অতীতের দিকে নাকি ফিরে তাকাতেই চাইছেন না তিনি। এই মুহূর্তে নাগা ও সামান্থা নিজেদের মতো করে তাদের জীবন গুছিয়ে নিয়েছেন। বেশির ভাগ সময় দেশের বাইরেই কাটান সামান্থা। অন্যদিকে, অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নাগা। কিন্তু তাদের অনুরাগীরা এখনও আশায় রয়েছেন, ফের হয়তো এক হবেন নাগা-সামান্থা। কিন্তু সেই সম্ভাবনা নেই আর। সামান্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, অভিনেত্রী তার অতীতের দিকে নাকি ঘুরে তাকাতে চান না। শুধু তা-ই নয়, নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক নিয়ে ভবিষ্যতে কোনও কথা বলতে চান না তিনি। কাজ ছাড়া অন্য কোনও কিছু নিয়ে ভাবনাচিন্তা নেই তার এবং নাগার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের আর কোনও সম্ভাবনা নেই। খুব শীঘ্রই বরুণ ধওয়ানের বিপরীতে তার সিরিজ ‘হানি বানি’ মুক্তি পেতে চলেছে। আপাতত তা নিয়েই ব্যস্ত তিনি। তবে নিজের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন সামান্থাকে প্রশ্ন করলেও কোনো জবাব দেননি। এতদিন পর মুখ খুললেন। বললেন, ‘আমাদের সম্পর্কের সব সুতো ছিঁড়ে গেছে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com