• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শাকিবের ‘‘রাজকুমার’-এর ফার্স্টলুক প্রকাশ্যে এলো

প্রতিনিধি: / ২৮৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিনোদন: ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক হিমেল আশরাফ পরিচালিত নতুন ছবি ‘রাজকুমার’। সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল কয়েক বছর আগে। তবে পরিকল্পনার সব কিছু ঠিক রেখে পরিচালক দর্শকদের জন্য নিয়ে আসছেন ছবিটি। এরই মধ্যে ছবিটির শুটিং হয়েছে ঢাকা, পাবনা, সাজেক, ভারত ও যুক্তরাষ্ট্রে। গেল বছরের হিমেল আশরাফের ‘প্রিয়তমা’র সাফল্যের পর স্বাভাবিকভাবে সবার আগ্রহ আছে ‘রাজকুমার’ নিয়ে। অবশেষে গত শনিবার রাতে প্রকাশ্যে এলো সিনেমাটির ফার্স্টলুক। সেখানে দেখা মিলছে শান্ত এক শাকিব খানের মুখ। লম্বা চুল চুলের এক অন্য রকম শাকিব খানের ছবিটির পাশে আছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি। পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘আমরা ছবিটির ফার্স্টলুক আজকে দিলাম। ধীরে ধীরে গান ট্রেলার টিজার ছাড়ব। আশা করছি দর্শকেরা উপভোগ করবেন সব কিছুই।’ তিনি জানান, আগামী ২৮ এপ্রিল টিজার ছাড়বেন। এর মাঝে একটি গান প্রকাশের পরিকল্পনা করে রেখেছেন। আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। বাংলাদেশের অভিনেতা তারিক আনাম খান, ডা. এজাজসহ অনেকেই। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী প্রযোজকসহ অনেকেই। তাঁদের প্রত্যাশা, ছবিটি সব ধরনের দর্শকের কাছে ‘প্রিয়তমা’র মতোই প্রিয় হয়ে উঠবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com