• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সিয়াম-মেহজাবিন ঈদের ইত্যাদিতে জুটি বাঁধলেন

প্রতিনিধি: / ৩১৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিনোদন: দুজনের উত্থান ছোট পর্দা দিয়ে হলেও সিয়াম মূলত ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্র নিয়ে। তবে মেহজাবিন চৌধুরী ছোট পর্দায় নানা মাত্রিক চরিত্র করে অবশেষে ওটিটিতে থিতু হয়েছেন। করছেন সাবা নামের একটি চলচ্চিত্রও। দুজন দুই মাধ্যমের হলেও দুজনের সম্পর্ক দারুণ। এবার এই দুজনকে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। দুজনই তুমুল নেচেছেন আসছে ঈদের ঈত্যাদিতে। তাদের সঙ্গে ছিল একদল নৃত্যশিল্পী। এবারের নাচে বরাবরের মতোই সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি তুলে ধরা হয়। এবারের দলীয় সংগীতের বিষয় মোবাইলের বিভিন্ন অ্যাপসের ব্যবহার নিয়ে। এসব অ্যাপসের লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও মডেল সিয়াম আহমেদ এবং টিভি পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন। নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ০৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com