• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কুতুবদিয়ায় বোট থেকে অস্ত্রসহ ৪ জলদস্যু আটক

প্রতিনিধি: / ৮৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

নজরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:  কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ  ৪ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ডের দাবি, বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টহলদল ডাকাতির খবর পেয়ে কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও বিসিজি স্টেশন কুতুবদিয়া একত্রে বড়ঘোপ ইউনিয়নস্থ পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় রাত ৪টায় সন্দেহজনক একটি বোটে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে বোটটি তল্লাশী করে ১ টি দেশীয় অস্ত্র (পিস্তল), ২ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ২টি হাতুড়ি, ১টি সাবল, ১টি হুক, ৫ টি মোবাইল ফোন ও ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করে।
ওই সময়  চট্টগ্রামের বাঁশখালী এলাকার মোঃ ইকবাল হোসেন (২০) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মোঃ নয়ন (১৮), মোঃ হেফাজ (২৩), মোঃ আশেক (১৬) নামক ৪ ডাকাত সদস্যকে আটক করা হয়।
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার ৪ জলদস্যুকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জলদস্যুদের বিরুদ্ধে  আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করানহয়েছে। আটককৃত জলদস্যুদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com