• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পরী ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন

প্রতিনিধি: / ৩১২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিনোদন: কয়েক দিন ধরেই চলছে বিষয়টি। দুই নায়িকা একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। চার দিন আগে ছিল নায়িকা শবনম বুবলি ও শাকিব খানের সন্তান বীরের জন্মদিন। ঘটনার সূত্রপাত ওই দিন থেকেই। অভিনেত্রী শবনম বুবলি ওই দিন রাতে সন্তানকে নিয়ে একটা ভিডিও পোস্ট দেন। সেই ভিডিও সব কিছুই ‘কপি’ বলে আরেকটা পোস্ট দেন পরী মনি। মাস ছয়েক আগে তার সন্তান পুণ্যকে একই রকম ভিডিও পোস্ট করেছিলেন পরী। এ কারণেই কপি বলে দাবি তার। যদিও কপি বলার পর পাল্টা পোস্ট দেন বুবলি। একে অপরের এমন পাল্টাপাল্টি পোস্ট নিয়ে সরগরম ছিল বিনোদন মাধ্যম। দুইজনের ভক্তরাও মেতে উঠেছিলেন এই সামাজিক মাধ্যমের মল্লযুদ্ধে। সেই আগুনে ঘি ঢেলে দেন পরী মনির কাছের এক নারী পরিচালক। তিনি ওই দিন ‘প্রহেলিকা’খ্যাত শবনব বুবলি ও তার সন্তানকে শুভ কামনা জানিয়ে দেন আরেকটি আবেগঘন পোস্টে। তাতেই সম্ভবত চটে যান পরী। গতকাল বুধবার দুপুরে সেই পরিচালককে ইঙ্গিত করে ফেসবুকে একটি পোস্ট দেন পরী মনি। তিনি সেখানে তিনি লেখেন, ‘যে বা যারা আমার শত্রæর সাথে বন্ধুত্ব করে আজ থেকে কোনো দিন আমি তাদের মুখও দেখতে চাই না। অনেক তো হলো।’ এক টেলিভিশন উপস্থাপক ও চিত্রনাট্যকারকে মেনশন করে পরী শেষ করেন সেই ফেসবুক পোস্ট। তিনি লেখেন ‘…আপনার কথা আমি আগে শুনি নাই। তার ফল পেয়েছি এত দিনে। আপনি সঠিক ছিলেন।’ নেটিজেনদের ধারণা, এই নারী পরিচালককে নিয়েই পোস্ট দিয়েছেন পরী। যিনি সবাইকে পরিচয় দিতেন পরীর ‘মা’ হিসেবেই। যদিও ওই উপস্থাপকের চিত্রনাট্যে একটি সিনেমাও পরিচালনা করেছিলেন ওই পরিচালক। তবে ওই সময় থেকে উপস্থাপক ও পরিচালকের সম্পর্কের অবনতি ঘটে।’ সব কিছু মিলিয়ে পুরো পোস্ট জুড়ে খানিকটা রহস্য রেখে দিয়েছেন পরী মনি। তিনি এটা নিয়ে কথাও বলতে চাননি। এদিকে দুই দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন পরী মনি। গত মঙ্গলবার দেশে ফিরেই ফের গতকাল বুধবার কলকাতায়। সেখানে তিনি শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। ওই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com