• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বরুণ আইপিএলের নিরাপত্তা কর্মীদের উপর রাগলেন

প্রতিনিধি: / ৩২৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিনোদন: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের মাঠে হঠাৎ মাঠে ঢুকে পড়া একটি কুকুরকে তাড়াতে লাথি মারা হচ্ছে। স¤প্রতি অবলা পথ কুকুরের ওপর এমন আচরণের এমন একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রতিবাদ জানিয়েছেন। সেই তালিকায় আছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানও। ঘটনাটি ঘটেছে আইপিএল ম্যাচ চলাকালীন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া যখন বল করতে যাচ্ছিলেন, তখনই একটি কুকুর মাঠে ঢুকে পড়েছিল। এই পর্বের কারণে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ ছিল। কুকুরটি ঢুকলে হার্দিক ধরার চেষ্টা করলেও কুকুরটি পালিয়ে গিয়েছিল অন্যদিকে। কুকুরটি অনেকক্ষণ অন্য খেলোয়াড়দের ফাঁকি দিলেও শেষ পর্যন্ত গ্রাউন্ডকিপার কুকুরটিকে ধরে ফেলেছিলেন। তাকে তাড়ানোর জন্য রীতিমত লাথি মারতে দেখা গিয়েছিল তাদের। এদিকে ‘স্ট্রিট ডগস অফ বম্বে’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আইপিএল- এর নিরাপত্তা এবং গ্রাউন্ড স্টাফরা যেভাবে এই কুকুরটিকে লাথি মারছিলেন তার সমালোচনা করে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। পোস্টটিতে লেখা হয়, সা¤প্রতিক আইপিএল ম্যাচ চলাকালীন, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যা অনেককেই হতবাক করেছে। অপরদিকে বরুণ ধাওয়ান এই অন্যায় অবিচারটি একেবারেই ভালো চোখে দেখেননি। সরাসরি ক্লিপটি পুনরায় শেয়ার করে লিখেছেন, একটি কুকুর ফুটবল নয়। এছাড়াও, কুকুরটি কাউকে কামড়াচ্ছে না বা ক্ষতি করছে না। যাই হোক না কেন আরও ভালো ব্যবস্থা করা প্রয়োজন ছিল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com