• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সৌদি নারী প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায়

প্রতিনিধি: / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিনোদন: বিশ্ব সুন্দরী নির্বাচনের অন্যতম বড় প্রতিযোগিতা মিস ইউনিভার্সে ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে সৌদি আরব। এ বছরের আসরে ২৭ বছর বয়সী সৌদি মডেল রুমি আলকাহতানি অংশ নেবেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের পতাকা নিয়ে অংশগ্রহণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দিয়েছেন রুমি আলকাহতানি। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো সৌদি প্রতিনিধি হিসেবে ২৭ বছর বয়সী ওই মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে যাচ্ছেন। রুমি আলকাহতানি সুন্দরী প্রতিযোগিতার বিষয়ে অভিজ্ঞ। অনলাইন এই ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রামে ১০ লাখ ফলোয়ার আছে। গত সোমবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেছেন, এ বছর বিশ্বের অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন তিনি। আরবিতে লেখা ইনস্টাগ্রাম পোস্টে আলকাহতানি বলেছেন, ‘‘মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আর এর মাধ্যমে বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় সৌদি আরব প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।’’ ইনস্টাগ্রামে দেওয়ার পোস্টের সাথে একটি ছবিও জুড়ে দিয়েছেন সৌদি এই সুন্দরী। বাম হাতে সৌদি আরবের পতাকা তুলে ধরা সেই ছবিতে তাকে ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং মিস ইউনিভার্স সৌদি আরব লেখা স্যাস পরা অবস্থায় দেখা যায়। দেশটির রাজধানী রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি এর আগেও সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিনি কয়েকটি বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে সর্বশেষ গত কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় মিস এবং মিসেস গেøাবাল এশিয়ায় অংশ নেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com