• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ছুরিকাঘাতে যুক্তরাষ্ট্রে নিহত ৪

প্রতিনিধি: / ৩৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ডে এক ব্যক্তির ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। খবর বিবিসির। রকফোর্ড পুলিশ বলছে, স্থানীয় সময় গত বুধবার বিকেলে একটি বাড়িতে হামলার পর ছুরকিাঘাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন ১৫ বছর বয়সী এক কিশোরী, ৬৩ বছর বয়সী এক নারী, ৪৯ এবং ২২ বছর বয়সী দুই পুরুষ। হামলার ঘটনায় ২২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। ফ্লোরেন্স স্ট্রিটে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটলেও হামলাগুলো একাধিক স্থানে ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। উইনেবাগো কান্ট্রি শেরিফ গ্যারি কারুয়ানা বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছ থেকে পালানোর সময় এক তরুণী হাত ও মুখে ছুরিকাঘাতের আঘাত পেয়েছেন। ওই তরুণী এখন হাসপাতালে চিকিৎসাধান। তরুণীকে সাহায্য করতে গিয়ে আরেক ব্যক্তিও আহত হয়েছেন। রকফোর্ড পুলিশ প্রধান কার্লা রেড বলেন, কারো শরীরে গুলির ক্ষত পাওয়া যায়নি। অন্য কোনো সন্দেহভাজন পলাতকও নেই। তিনি বলেন, ‘কোনো শব্দেই এখন আমার অনুভ‚তি ব্যক্ত করা সম্ভব নয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা।’ এক বিবৃতিতে রকফোর্ড শহরের মেয়র টম ম্যাকনামারা বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও আমাদের স¤প্রদায়ের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com