• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

সিয়াম ‘জংলি’ রুপে ধরা দিলেন

প্রতিনিধি: / ২৪৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিনোদন: গতকাল ছিল চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্মদিন। আর বিশেষ এই দিনে নতুন সিনেমা ‘জংলি’র ঘোষণা দিয়েছেন সিয়াম আহমেদ। রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর এই সিনেমার নাম ভ‚মিকায় অভিনয় করছেন সিয়াম। গত শুক্রবার সন্ধ্যায় নির্মাতা এম রাহিমের নতুন এই সিনেমার ফার্স্ট লুকে যেন ‘জংলি’ হয়েই হাজির হয়েছেন সিয়াম। পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতুহলের। আর কীসের এত আক্রোশ? কার প্রতি এই জিঘাংসা? জীবনের কোন বঞ্চনা তাকে এমন বিভীষিকায় পরিণত করেছে? নতুন সিনেমা ‘জংলি’র ফার্স্ট লুকে এমনভাবেই দেখা দিয়েছেন । নতুন সিনেমা নিয়ে সিয়াম বলেন, প্রায় তিন বছর আগে দেশীয় নতুন ছবি হিসেবে ‘অন্তর্জাল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এরপর আর নতুন ছবির কাজ হয়নি। ভক্তদের সেই প্রত্যাশা পূরণের জন্যই এত সময় নেওয়া আমার। অপেক্ষায় ছিলাম ভালো কিছুর আশায়, ভিন্ন কিছুর আশায়। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে সেই ধরনের একটি কাজ হাতে নিলাম। এমন আনন্দের সংবাদটি আমার জন্মদিনে সবার সঙ্গে ভাগাভাগি করলাম। ছবিটি কোরবানির ঈদেই আসবে। এম. রাহিমের আগের সিনেমা ‘শান’–এরও নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয় সিনেমাতেও সিয়ামকে নিয়ে করা প্রসঙ্গে রাহিম বলেন,গল্পের প্রয়োজনেই সিয়ামের সঙ্গে পরপর কাজ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই ছবির গল্প সিয়ামকে ভালো ডিমান্ড করে। জানা গেছে, ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ঈদুল আজহায়। সিনেমাটি নির্মিত হবে ফিলম্যান ও এমআইবি স্টুডিওজ প্রোডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com