• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তামিল অভিনেতা বালাজি মারা গেছেন

প্রতিনিধি: / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিনোদন: তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার মধ্যরাতে মৃত্যু হয় অভিনেতার। অভিনেতাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। ভারতীয় একাধিক প্রতিবেদন অনুসারে, বেশ বহু সময় ধরেই অসুস্থ ছিলেন বালাজি। বুকে ব্যথা অনুভব করায় অভিনেতাকে গত শুক্রবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এদিন মধ্যরাতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর পর শেষকৃত্যের আগে তাঁর মরদেহ পুরাসাইওয়ালকামে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়। ড্যানিয়েলের ক্যারিয়ার শুরু নাট্যমঞ্চ থেকে। কমল হাসানের অপ্রকাশিত মারুধুনায়গামে ইউনিট প্রডাকশন ম্যানেজার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন বালাজি। টেলিভিশনেও কাজ করেছেন। ২০২২ সালের এপ্রিল ‘মাধাথিল’ চলচ্চিত্রের মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয়ে হাতেখড়ি হয়। একের পর এক সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছিলেন ড্যানিয়েল। তামিল চলচ্চিত্রে মূলত খলনায়কের চরিত্রেই দেখা যেত ড্যানিয়েল বালাজিকে। তবে তামিল সিনেমা ছাড়াও তিনি বেশ কয়েকটি মালয়ালাম, তেলুগু এবং কন্নড় সিনেমায়ও অভিনয় করেছেন। কমল হাসানের সঙ্গে ‘ভেত্তিয়াদু ভিলাইয়াদু’ সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল। কমল হাসানও ব্যক্তিগতভাবে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের অনেকেই। ভক্ত-অনুরাগীরাও শোক জানাচ্ছেন। গতকাল শনিবার শেষকৃত্য অনুষ্ঠিত হয় বালাজির।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com