• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

টাবু-কারিনা-কৃতির ঝড় বক্স-অফিসে

প্রতিনিধি: / ২৮৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

বিনোদন: বলিউডের জনপ্রিয় তিন অভিনয়শিল্পী টাবু, কারিনা ও কৃতি। গত ২৯ মার্চ মুক্তি পেয়েছে তাদের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ক্রু’। সিনেমাটির মুখ্য ভ‚মিকায় অভিনয় করেছেন তারা। পর্দায় টাবু-কারিনা-কৃতির রসায়ন নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। শুধু তাই নয়, মুক্তির দ্বিতীয় দিনেই বক্স-অফিসে রীতিমতো ঝড় তুলেছেন এই তিন রমণী। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে ‘ক্রু’। ঝধপহরষশ.পড়স-এর রিপোর্ট জানায়, মাত্র ২ দিনে বক্স অফিসে ১৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। জানা গেছে, মুক্তির প্রথম দিনে ৯.২৫ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। দ্বিতীয় দিনে এটা ভারতের বক্স অফিসে ৯.৬ কোটি টাকা আয় করেছে। দুদিন মিলিয়ে এখন পর্যন্ত ১৮.৮৫ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। পাশাপাশি প্রথম দিনে বিশ্বব্যাপী ২০.০৭ কোটি টাকা আয় করেছে টাবু-কারিনা-কৃতির ‘ক্রু’। ‘ক্রু’ সিনেমায় ‘ক্রু’ড় চরিত্রে অভিনয়ে করেছেন টাবু-কারিনা-কৃতি। তবে কারিনার অনবদ্য কমিক টাইমিং এবং বিমান সেবিকা হিসেবে টাবুর অভিনয় নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। তাদের সঙ্গে যোগ দিয়েছেন কৃতি শ্যানন। সিনেমায় দেখা যাবে ডাকাতি, কমেডিসহ নানান ড্রামা। যা পুরো সময় জুড়েই দর্শকদের চোখ আটকে রাখবে পর্দায়। সিনেমাটি নির্মাণ করেছেন রাজেশ এ কৃষ্ণান। মূলত ‘কোহিনূর’ এয়ারলাইনস ও সোনা পাচারকে কেন্দ্র করেই গল্প এগিয়েছে সিনেমাটির। তিন ত্রয়ীর ফ্লাইটের জন্য চিনাবাদামের বাক্স চুরি করা থেকে শুরু করে প্রচুর অর্থ উপার্জনের পরিকল্পনায় হলে বুঁদ হয়ে থাকবেন দর্শকেরা। সূত্র : হিন্দুস্তান টাইমস


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com