• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

তথ্য পেতে কেউ যেন হয়রানির শিকার না হয়: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রতিনিধি: / ৩৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

তথ্য পাওয়ার ক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে তথ্য কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধিদল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২৩ পেশ করতে গেলে তিনি এ নিদর্শনা দেন। এ সময় তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি এবং কমিশনের সচিব জুবাইদা নাসরিন উপস্থিত ছিলেন। সাক্ষাৎকাকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাÐ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তথ্য পাওয়া জনগণের অধিকার। তথ্য পেতে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য কমিশনকে আরও বেশি সক্রিয় হতে হবে। প্রয়োজনে তথ্য কমিশনকে সরেজমিনে উপস্থিত থেকে দায়িত্ব পালনের কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারসের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি তথ্য কমিশনকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন তাদের কার্যক্রম আরও জোরদার করবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com