• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাড়তি মেদ কমবে ঘরের কাজে

প্রতিনিধি: / ৭৩৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

লাইফস্টাইল: শরীর ফিট রাখতে কে না চায়! কিন্তু জিমে যাওয়ার জন্য কিংবা ঘরেই ব্যায়াম সারার মতো সময়ই পাচ্ছেন না হয়তো। মন খারাপের কিছু নেই। কেননা ঘরের কিছু কাজ রয়েছে, যা মূলত ব্যায়ামেরই সুফল দিতে সক্ষম। এতে বাড়তি সময় যেমন লাগবে না তেমনি ঘরের কাজও সারা যাবে।
তাহলে এখন থেকে ঘরের যে কাজগুলো করতে পারেন ব্যায়ামের পরিবর্তে সেগুলো জেনে নিন।
ঘর মোছা: ঘরের যেসব কাজে সবচেয়ে বেশি শারীরিক কসরত করতে হয়, তার একদম ওপরের দিকেই রয়েছে ঘর মোছা। তবে আধুনিক মপার দিয়ে মুছলে হবে না। ঘর মুছতে হবে পুরনো পদ্ধতিতেই। হাঁটু গেড়ে ঘর মোছার সময় পেট আর কোমরে চাপ পড়ে, পায়ের মাসলেরও ওয়ার্ক আউট হয়। ফলে দ্রæতই শরীরের বাড়তি মেদ ঝরবে।
ঝুল ঝাড়া: ঘর মোছার চেয়ে এ কাজটা অপেক্ষাকৃত সহজ, কিন্তু এতেও ক্যালরি পোড়ে বিস্তর! যাঁদের পিঠ আর ঘাড়ের দিকটা ভারী, তাঁরা ঝুল ঝাড়লে দ্রæত পিঠের মেদ কমাতে পারবেন।
আলমারি গোছানো: হাত উঁচু করে আলমারির ওপরের তাক গোছালে বা দেয়ালের ওপরে লাগানো বইয়ের তাক পরিষ্কার করলেও পিঠের মেদ কমবে। একইভাবে নিচু হয়ে আলমারির নিচের তাক গোছালেও কোমর আর পায়ের ব্যায়াম করার মতোই ফল পাবেন।
বাসন মাজা: হাত আর বাহুর জন্য এর চেয়ে ভালো ব্যায়াম নেই। ঘষে ঘষে বাসন মেজে পরিষ্কার করলে হাতের পেশি সক্রিয় থাকে, ক্যালরিও পোড়ে অনেকটাই।
কাপড় ধোয়া: অনেকেই ওয়াশিং মেশিনে দিয়ে ঝটপট জামাকাপড় ধুয়ে নেন। কিন্তু হাতে কাপড় ধোয়ার কাজটা যেমন পরিশ্রমসাধ্য, তেমনি শরীর ছিপছিপে রাখতেও সাহায্য করে।
পুরো হাতের ব্যায়াম হয় কাপড় ধুলে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com