• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বিয়ন্সের নতুন অ্যালবাম একের পর এক রেকর্ড গড়ছে

প্রতিনিধি: / ৩২৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিনোদন: মুক্তির পরপরই রেকর্ড গড়েছে বিয়ন্সের নতুন অ্যালবাম ‘কাউবয় কার্টার’। প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বের জায়ান্ট মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফরম স্পটিফাইয়ে নতুন রেকর্ড গড়েছে অ্যালবামটি। স্পটিফাই জানিয়েছে, প্রকাশের ২৪ ঘণ্টায় গ্র্যামিজয়ী শিল্পীর কান্ট্রি অ্যালবামটি এখন পর্যন্ত ২০২৪ সালের এক দিনে সর্বাধিক স্ট্রিম করা অ্যালবাম হয়ে উঠেছে। মিউজিক জায়ান্ট আরো উল্লেখ করেছে, এ বছর প্রথমবারের মতো একটি দেশীয় অ্যালবাম স্পটিফাইয়ে এই রেকর্ড গড়েছে। গত শুক্রবার ‘কাউবয় কার্টার’ প্রকাশের আগে বিয়ন্সের একক ‘টেক্সাস হোল্ড এম’ ২০০ মিলিয়নেরও বেশিবার স্ট্রিম হওয়ার পর মার্কিন শীর্ষ ৫০ চার্টের ১ নম্বরে উঠে এসেছিল। ২০২২ সালের রেনেসাঁর পরে সম্ভাব্য ট্রিলজি প্রকল্পের দ্বিতীয় কিস্তি এই ‘কান্ট্রি অ্যালবাম’টি ২৭টি গানের সমন্বয়ে তৈরি, যার মধ্যে ডলি পার্টন, মাইলি সাইরাস, পোস্ট ম্যালোন, উইলি নেলসনসহ একাধিক পপতারকার যৌথ গান রয়েছে। এর আগে গত শুক্রবার এটিও ঘোষণা করা হয়েছিল যে ‘কাউবয় কার্টার’ অ্যামাজন মিউজিকেরও রেকর্ড ভেঙেছে। এটি বেয়ন্সের এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যালবাম হিসেবে আত্মপ্রকাশ করেছে। অ্যালবামটি গায়িকার আগের অ্যালবামগুলোর তুলনায় বিশ্বব্যাপী অ্যামাজন মিউজিকে প্রথম দিনে সর্বাধিক স্ট্রিমিং হওয়ার পাশপাশি অ্যামাজন মিউজিকের ইতিহাসে একজন নারী শিল্পীর দেশীয় অ্যালবাম হিসেবে প্রথম দিন সর্বাধিক স্ট্রিমিংয়ের রেকর্ড গড়েছে। কাউবয় কার্টারের ‘জোলেন’, ‘মোস্ট ওয়ান্টেড ২’, ‘বডিগার্ড’, ‘সুইট হানি বাকিন’সহ একাধিক গান বর্তমানে মিউজিক প্ল্যাটফরমগুলোতে তুমুল জনপ্রিয়তা পাচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com