• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ফেসবুক পেজ হ্যাকড, বিপাকে স্বস্তিকা

প্রতিনিধি: / ৩৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিনোদন: সাইবার হ্যাকিংয়ের শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেজ হ্যাক হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। পাশাপাশি ভক্তদের সতর্ক থাকার অনুরোধও জানিয়েছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে স্বস্তিকা লিখেছেন, আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমার টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে। যদি আপনারা কোনো অবমাননাকর বা অশ্লীল পোস্ট দেখতে পান, দয়া করে এড়িয়ে যাবেন। জেনে নিন সেটি আমি নই। সাধারণত তথ্য চুরির জন্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট হ্যাক করে থাকে হ্যাকাররা। যার মধ্যে অন্যতম হলো ফেসবুক। মাঝে মধ্যেই এই হ্যাকিংয়ের শিকার হন তারকারা। এবার সেই জালে আটকা পড়েছেন স্বস্তিকা। স¤প্রতি ফিল্মফেয়ারের মঞ্চে দ্যুতি ছড়িয়েছেন স্বস্তিকা। ‘শিবপুর’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। বø্যাক লেডি হাতে নেটমাধ্যমে ছবিও পোস্ট করেন স্বস্তিকা। ক্যাপশনে লিখেছেন— ‘আমার খুব ভালো লাগছে। এটা প্রত্যেক বছর আমার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। এটা আমার ৫ নম্বর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আরও একডজন হলে তবেই আমি ক্ষান্ত হব।’ পাশাপাশি পুরস্কারের জন্য সিনেমাটাগ্রাফার প্রসেনজিৎ চৌধুরীসহ টিমের সকলকে ধন্যবাদও জানিয়েছেন স্বস্তিকা। প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে স্বস্তিকা অভিনীত সিনেমা ‘লাভ সেক্স অউর ধোঁকা টু’। এটি নির্মাণ করেছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। সিনেমায় স্বস্তিকা ছাড়া আরও অভিনয় করেছেন— মৌনি রায়, উরফি জাভেদসহ আরও অনেকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com