• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

অপু শাকিবের মার্কিন নায়িকার প্রসঙ্গে যা বললেন

প্রতিনিধি: / ৩৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: প্রথমবারের মতো মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জুটি বেঁধে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আসন্ন ঈদে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং মার্কিন অভিনেত্রী কোটর্নি কফির সিনেমা ‘রাজকুমার’। ইতিমধ্যেই সিনেমাটির দুটি গান মুক্তি পেয়েছে। গান দুটিতে এ জুটির পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। তাদেরই একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সংবাদমাধ্যম অনুযায়ী শাকিব খানের প্রাক্তন এই স্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোষ্ট করে কোর্টনি কফির রূপের প্রশংসা করেছেন। ‘রাজকুমার’ সিনেমার ‘বরবাদ’ শিরোনামের গানের একটি দৃশ্যে কোটর্নি কফির মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার দৃশ্য দেখা গেছে। ছবিটি শেয়ার করে অপু লিখেছেন, ‘মিষ্টি দেখতে।’ ‘বরবাদ’এর দৃশ্যে নিউ ইয়র্ক যেমন দেখা গেছে, তেমনি উঠে এসেছে বাংলাদেশের হলুদ সরিষা ক্ষেত, রেলওয়ে স্টেশনের সৌন্দর্য। নায়িকা কোটর্নি কফির সঙ্গে শাকিবের প্রেমময় রসায়ন যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি রয়েছে বিরহের আঁচ। কারণ এই গানের মূল বাণীতে রয়েছে বিরহের বন্দনা। পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার চলচ্চিত্র। এতে শাকিব-কোর্টনি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডা. এজাজ প্রমুখ।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com