• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শাহরুখপুত্রের প্রেমিকা ব্রাজিল থেকে মুম্বাইতে উড়ে এলেন

প্রতিনিধি: / ৩৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: বেশ কয়েক দিন হলো গুঞ্জন চলছে ব্রাজিলের সুন্দরী মডেল লারিসা বনেসি ও শাহরুখপুত্র আরিয়ান খানকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম- সবখানেই চর্চা চলছে এই দুজনকে নিয়ে। এই ডামাডোলের মধ্যেই মুম্বাইয়ে দেখা মিলল এই ব্রাজিলিয়ান সুন্দরীর। তবে কি প্রেমিক এবং শ্বশুরবাড়ির বাকি সকলের সঙ্গে দেখা করতেই এখানে এসেছেন তিনি―এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে। হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, আরিয়ান খানের চর্চিত প্রেমিকা লারিসা বনেসিকে মুম্বাইয়ে দেখা গেছে। তাঁকে এদিন মুম্বাইয়ের বস্তিয়ায় দেখা গেছে। তিনি তাঁর দেহরক্ষীদের সঙ্গে মুম্বাইয়ের রাজপথ দিয়ে হেঁটে এসে একটি রেস্তোরাঁয় প্রবেশ করেন। তাঁর পরনে ছিল সাদা টপ এবং গ্রে রঙের মিনি স্কার্ট। বুটজুতা পরেছিলেন পায়ে। আসলে স¤প্রতি নেটিজেনরা লক্ষ করেছেন, ব্রাজিলিয়ান অভিনেত্রী এবং তাঁর পরিবারের সকলকে ইনস্টাগ্রামে ফলো করছেন আরিয়ান খান। শুধু তা-ই নয়, এই ব্রাজিলিয়ান সুন্দরীও গোটা খান পরিবারকে ফলো করেন। অভিনেত্রীর মাকে আবার শাহরুখপুত্র তাঁর জন্মদিনে উপহারও পাঠিয়েছেন। আর এসব দেখেই দুয়ে দুয়ে চার করেছেন নেট দুনিয়ার গোয়েন্দারা। বলে রাখা ভালো, লারিসা পেশায় একজন অভিনেত্রী। তাঁকে গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও, এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও দেখা গেছে। অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে বøকবাস্টার গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সইফ আলী খানের ‘গো গোয়া গন’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় লারিসার অভিষেক হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com