• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রাহুল-প্রীতি ভক্তদের সুখবর দিলেন

প্রতিনিধি: / ৩১১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: টালিউড তারকা রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস ভক্তদের জন্য সুখবর দিয়েছেন। তাদের সংসারে নতুন সদস্য আসছে। অর্থাৎ, মা হচ্ছেন প্রীতি, বাবা হচ্ছেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় ৪ এপ্রিল এ খুশির খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন রাহুল-প্রীতি। ‘বিগ বস’র আসর থেকে তাদের সম্পর্কের শুরু। এরপরে বিয়ে ও সংসার জীবনের যাত্রা। একাধিকবার রাহুল-প্রীতির সম্পর্কে ভাঙনের গুঞ্জন উঠেছে তবে সেই সমস্ত খবর নিয়ে কখনো মুখ খোলেননি প্রীতি বা রাহুল কেউই। আর নতুন এই খুশির খবরে যেন ঢাকা পরে গেল যাবতীয় বিচ্ছেদের জল্পনা। সেপ্টেম্বরে বাবা-মা হচ্ছেন রাহুল ও প্রীতি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের দুটি ছবি পোস্ট করেছেন রাহুল ও প্রীতি। সঙ্গে দুটি ছোট্ট ছোট্ট মোজা, আর লেখা, ‘প্রিয় পরিবার, ভীষণ খুশি হয়ে জানাচ্ছে যে, আমরা অন্তঃসত্ত¡া।’ এ খুশির খবরে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সবাই। বনি সেনগুপ্ত লিখেছেন, ‘আমরা জানতাম, আমরা জানতাম।’ সোশ্যাল মিডিয়ায় প্রীতি পোস্ট করার পরে, শুভেচ্ছা জানিয়েছেন, স্বস্তিকা ঘোষ, তৃণা সাহা, দেবচন্দ্রিমা, রোহন বন্দ্যোপাধ্যায়, দিব্যজ্যোতি ও অন্যান্য বন্ধু ও সহকর্মীরা। বিগ বসের ঘর থেকে শুরু হয়েছিল রাহুল ও প্রীতির সম্পর্ক, ফলে সম্পর্কের একেবারে প্রথম থেকেই তা নিয়ে ওয়াকিবহাল ছিলেন সবাই। আপাতত চুটিয়ে সংসার করছেন তারা, আর করছেন নতুন অতিথি আসার অপেক্ষা। সেপ্টেম্বরে তাদের পরিবারে নতুন সদস্য আসছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com