• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আতিফ আসলাম ঢাকায় আসার তারিখ জানালেন

প্রতিনিধি: / ৩২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো। চলতি বছরের ১৯ এপ্রিল ঢাকায় কনসার্ট মাতাবেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন এই তারকা নিজেই। আতিফ জানান, আগামী ১৯ এপ্রিল রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি। এর আগেই পা রাখবেন ঢাকার মাটিতে। এর আগে গত মার্চের শেষের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে আতিফ জানান, শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। তবে সে সময় দিনক্ষণ জানাননি। গত রোববারই কনসার্টের সময় ঘোষণা করলেন এই তারকা।আতিফ আসলাম বাংলাদেশে আসার তারিখ ঘোষণার পর উচ্ছ¡াস প্রকাশ করেছেন ভক্তরা। পছন্দের তারকাকে কাছ থেকে দেখার আগ্রহ, উত্তেজনা প্রকাশ করেছেন তারা। এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে পারেন জনপ্রিয় এই তারকা। ২০০২ সালে পাকিস্তানে বন্ধুদের নিয়ে ‘‘জাল’’ নামে একটি ব্যান্ড করেছিলেন আতিফ, সেই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘জাল পরি’ প্রকাশের পর রাতারাতি পরিচিতি পান তিনি। অ্যালবামের ‘‘ভিগি ইয়াদিন’’, ‘‘মাহি ভে’’, ‘‘আখন সে’’ ও ‘‘জাল পরি’’ গানগুলো পাকিস্তানের গÐি পেরিয়ে ভারতেও আলোচিত হয়। ২০০৫ সালে বলিউডের পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন আতিফ আসলাম। ‘‘জেহের’’ সিনেমায় ‘‘ও লামহে ও বাতে’’ গানে কণ্ঠ দিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক হিট গান উপহার দিয়েছেন আতিফ। ক্যারিয়ারের বেশির ভাগ গানই বলিউডের করেছেন তিনি, ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সঙ্কটের মধ্যে তাকেসহ একাধিক পাকিস্তানি শিল্পীকে কয়েকবার বলিউড থেকে বহিষ্কারও করা হয়েছে। গানের বাইরে ২০১১ সালে পাকিস্তানি ‘‘বোল’’ সিনেমায় অভিনয়ও করেছেন তিনি, এর বাইরে কয়েকটি মিউজিক ভিডিওতে পাওয়া গেছে তাকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com