• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফারিণ তুরস্কের ভয়াবহ ঘটনার কথা জানালেন

প্রতিনিধি: / ৭৮০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: ঈদে কড়া শিডিউলে কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পেয়েছেন আলোচিত সব পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কলকাতায় ফিল্মফেয়ার পুরস্কার। পুরস্কার নিয়েই তিনি উড়াল দেন স্বামীর কাছে। সেখানেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। তাসনিয়া ফারিণ এবার দেশে ঈদ উদযাপন করেননি। গিয়েছিলেন স্বামী রেজওয়ানের সঙ্গে ঈদ উদযাপন করবেন বলে। দুজনে এবার তুরস্কে ঈদ উদযাপন করেছেন। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘ঈদ এবং প্রেমের সম্পর্কের ৯ বছর পূর্তি উপলক্ষে তুরস্ককে বেছে নিয়েছি আমরা। আমি ৫ এপ্রিল এখানে এসেছি। একই দিন যুক্তরাজ্য থেকে রেজওয়ান এসেছে। এত সুন্দর একটা দেশ! ঈদের নামাজ এখানে আদায় করে ঘুরাঘুরি করেই ঈদ উদযাপন করি। ফারিণ আরও বলেন, ‘ঈদের দিন জাহাজে ভ্রমণ করেছি। ১৪০০ সালে চালু হওয়া হাম্মামের তুর্কি বার্থেও গিয়েছিলাম। কতশত বছর আগের শুরু হওয়া হাম্মামের তুর্কি বার্থ। এখানে নাকি রাজা-বাদশাহরা একসময় গোসল করতেন। খুবই ঐতিহাসিক একটি জায়গায়। মিস করিনি।’ আনতালিয়া, কাপাডোসিয়া ঘুরে এখন ইস্তাম্বুলে অবস্থান করছেন এই দম্পতি। তবে সবকিছু ঠিকঠাক থাকলেও ভয়াবহ ঘটনার কথা বললেন ফারিণ। তিনি জানালেন, ‘তুরস্কের আনতালিয়াতে গিয়ে ‘কেবল কারে’ উঠেছিলেন দম্পতি, চলে আসার পর জানতে পারেন, সেই কেবল কারটি ছিঁড়ে একজন মারা গেছেন। কয়েকজন আহতও হয়েছেন, বহু পর্যটক আটকে ছিলেন। তার ভাষায়, ‘ওই ঘটনা মনে পড়লে এখনো রীতিমতো ভয় লাগছে। যেটিতে চড়লাম, দুই দিন পর সেটি ছিঁড়ে পড়ে যায়, কী ভয়ংকর! একজন মারা গিয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। ১৪৮ জন ট্যুরিস্ট নাকি আটকে ছিলেন। পরে হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করা হয়েছে। খবরটি জানার পর আঁতকে উঠেছিলাম আমি। কী একটা ভয়ংকর অবস্থা! দুই দিন আগেও আমি ওই কেব্ল কারে ছিলাম। খবর দেখে চিন্তায় ঢাকা থেকে মা ফোন করেছিলেন আমাকে।’ এবার ঈদে অনেকগুলো নাটকে কাজ করেছেন ফারিণ। ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান ও ফারিণ। ভীষণ দর্শকপ্রিয়তা পেয়েছে গানটি।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com