• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বাবা হচ্ছেন সুপারম্যানখ্যাত হেনরি ক্যাভিল

প্রতিনিধি: / ৭০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বিনোদন:  রিবুট করা হয়েছে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স। জেমস গান এবং পিটার সাফরানের নির্দেশে প্রায় পুরানো সকল অভিনেতাকে বাদ দেওয়া হয়েছে। প্রাক্তন ডিসি ইউনিভার্সে সুপারম্যানের অভিনয় করতেন হেনরি ক্যাভিল। নেটিজেনদের মতে তিনি ছিলেন ‘পারফেক্ট সুপারম্যান’। তবুও ধর্তাকর্তাদের নির্দেশে চরিত্রটি ছাড়তে হয়েছে। শুধু রয়ে গেছে সুপারম্যান চরিত্রে হেনরির অভিনীত ম্যান অব স্টিল, জাস্টিস লীগ এবং ডার্ক নাইট ট্রিলজি সিনেমাগুলো। তবে অতীত ভুলে সামনে এগিয়ে চলছেন অভিনেতা। ব্যক্তিগত এবং পেশাগত দুইক্ষেত্রেই তার নতুন ধাপ শুরু হতে চলেছে। গুঞ্জন রয়েছে শিগগিরই মার্ভেলের কোনো সুপার পাওয়ারড বিয়িং-এর চরিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এক নতুন অভিজ্ঞতার স্বাদ নিতে চলেছেন তিনি। হেনরি ক্যাভিল এবং তার বান্ধবী নাটালি ভিসকুসো দীর্ঘদিন ধরে একত্রে রয়েছেন। ৩ বছরের সম্পর্কে একসঙ্গে আছেন এই তারকা দম্পতি। তবে প্রাক্তন এই সুপারম্যান এবার প্রথমবার বাবা হতে চলেছেন। স¤প্রতি সকলের সামনে এই সুখবর দেন তারকা দম্পতি। ভক্তরা প্রথম এই ব্যাপারে জানতে পারেন, যখন নাটালি একটি কালো ড্রেস পরে হেনরির সঙ্গে ডেটে যান। সেখানে তার বেবিবাম্প স্পষ্ট নজরে পড়ে। নেটিজেনরা এই দম্পতিকে অভিনন্দন জানান। ৪০ বছর বয়েসি হেনরি মিডিয়ার সামনে তার অনুভ‚তি প্রকাশ করেন। স¤প্রতি এই হলিউড তারকা একটি প্রিমিয়ারে যোগ দিয়েছিলেন। নিউ ইয়র্ক সিটিতে ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টালম্যানলি ওয়্যারফেয়ার’ এর সেই প্রিমিয়ারি প্রথম সন্তান নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন। সাক্ষাৎকারে তিনি নিজের উত্তেজনা প্রকাশ করেন। অভিনেতা বলেন, তিনি এবং নাটালি দু’জনেই বেশ উত্তেজিত। তিনি এও বলেন, সকলের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। সাক্ষাৎকার শেষে হেনরি একজন ভালো বাবা হবেন এমন শুভ কামনা জানান সাংবাদিক। এতে হেসে ওঠেন অভিনেতা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com