• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ভারী বর্ষণ ও বজ্রপাতে পাকিস্তানে নিহত ৩৯

প্রতিনিধি: / ৩৩৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বিদেশ : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েকদিনের অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন কৃষক জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। প্রদেশটিতে শুক্রবার থেকে রবিবারের মধ্যে বজ্রপাতে ২১ জন নিহত হয়েছে। এএফপি আরও জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অন্তত আটজন নিহত হয়েছে, যেখানে কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। সোম-মঙ্গলবার প্রদেশের স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বালুচ উপক‚লীয় শহর পাসনির বিস্তীর্ণ এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। শহরের মিউনিসিপ্যাল কমিটির চেয়ারম্যান নুর আহমেদ কলমতি পাকিস্তানের সংবাদপত্র ডনকে বলেছেন, ‘পাসনিকে এই মুহূর্তে একটি বড় হ্রদের মতো দেখাচ্ছে কারণ আকস্মিক বন্যা মানুষের বসতি এবং প্রধান বাণিজ্যিক এলাকায় প্রবেশ করেছে।’ এছাড়া দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় মুষলধারে বৃষ্টি এবং আকস্মিক বন্যার কারণে ভ‚মিধস হয়েছে। এতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছ উপড়ে গেছে বলে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে। এদিকে আগামী কয়েক দিনে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ফলে আরও ভ‚মিধস এবং আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষও। এর আগে ২০২২ সালে নজিরবিহীন বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে বন্যায় নিমজ্জিত হয়েছিল। সেই বন্যায় ১৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছিল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com