• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ফুটবল খেলায় ব্যস্ত শাহরুখ খান ছেলে আব্রামের সঙ্গে

প্রতিনিধি: / ৩৭৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউড সুপারস্টার শাহরুখ খান ফুটবলের অনেক বড় ভক্ত। তিনি ফিফা বিশ্বকাপসহ একাধিক ফুটবল ম্যাচ মাঠে গিয়ে দেখেছেন। জানা যায়, শাহরুখ স্কুলে পড়ার সময় একজন ফুটবলার ছিলেন। বলিউডে পা রাখার পরেও, তাকে বহুবার ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ খেলতেও দেখা গিয়েছে বলিউড বাদশাহকে। এবার মন্নতের ভেতরের মাঠে ছোট ছেলে আব্রামের সঙ্গে ফুটবল খেলতে দেখা গেল শাহরুখকে। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের ফ্যানপেজের তরফ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ভিডিওতে শাহরুখ, আব্রামসহ অন্যান্যদের সবাইকে সাদা টি-শার্ট ও কালো প্যান্টে দেখা যাচ্ছে। শাহরুখ অবশ্য কালো শর্টস পরেছিলেন। তার মাথার বড় চুল হেয়ার ব্যান্ড দিয়ে লাগানো। ভিডিওতে আব্রাম-শাহরুখের বল কাড়াকাড়ি দেখে মনে হল, দুজনে বিপরীত টিমে খেলছিলেন। এখন শোনা যাচ্ছে, শাহরুখ নাকি মেয়ে সুহানার জন্য নতুন চিত্রনাট্য খুঁজছেন। এদিকে নিজের কাজের ক্ষেত্রে এখনও কিং খান তার পরবর্তী ছবির কথা ঘোষণা করেননি। যেহেতু এই মুহূর্তে শাহরুখ তার কেরিয়ারের শীর্ষে রয়েছেন। ২০২৩-এ মুক্তি পাওয়া শাহরুখের তিনটি ছবির ২টিই বøকবাস্টার, তৃতীয়টিও সুপার হিট। শেষ বছরে একাই ১৬০০ কোটির ব্যবসা দিয়েছেন শাহরুখ। আর এবার নতুন বছরে নতুন ছবির প্রস্তুতি শুরুর পালা তার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com