• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতাকে  কুপিয়ে জখম: গ্রেফতার হচ্ছেনা আসামিরা 

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা করে বাদি বিপাকে পড়েছেন। মামলার বাদি ও স্বাক্ষীরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রত্যাহার না করলে আবারও মারপিট করে চিরতরে পঙ্গু করে দেওয়া হবে বলে অভিযোগ করেছেন পঞ্চকরণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আব্দুল রাজ্জাক খলিফা।

গত ২৫ জানুয়ারি আওয়ামী লীগ নেতা আব্দুল রাজ্জাকসহ কয়েকজনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে রাজ্জাক চিকিৎসা শেষে ৫ ফেব্রুয়ারি ১০ জনের নামে বাগেরহাট আদালতে অভিযোগ দায়ের করেন। যার মামলা নং-৩১/২৪, তারিখ-৫.২.২০২৪।  আদালতের নির্দেশে মোরেলগঞ্জ থানা পুলিশ ওই  অভিযোগপত্রটি ৭ ফেব্রুয়ারি এজাহার হিসেবে গ্রহন করে। এর পর থেকে মামলার বাদি আব্দুল রাজ্জাক ও তার স্বজনদেরকে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে আসছে মামলার প্রধান আসামি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস হাওলাদারসহ অপর আসামিরা।
মামলার বাদি আব্দুল রাজ্জাক অভিযোগ করে বলেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের কারনে তাদেরকে মারপিট করা হয়েছে। কয়েকটি দোকানের ভাড়াটিয়াকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তা ও বাজার ঘাটে বের হলেই গালমন্দ করা হয়। মামলা প্রত্যাহার না করলে আরও খারাপ পরিনতির হুমকী দিচ্ছে আসামিরা। পুলিশ রহস্যজনক কারনে এ মামলার আসামিদেরকে গ্রেফতার করছেনা বলেও অভিযোগ বাদির।
এ বিষয়ে মারপিটের মামলার প্রধান আসামি যুবলীগ নেতা গিয়াস হাওলাদার এসব অভিযোগ অস্বিকার করে বলেন, তুচ্ছ ঘটনায় আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা এলাকার বাইরে রয়েছি। জামিন নেওয়ার জন্য চেষ্টা করছি। হুমকীর অভিযোগ সঠিক নয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com