• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্মার্ট ফোনে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস করায় ২১ শিক্ষক বহিস্কার, গ্রেফতার ১

প্রতিনিধি: / ৪১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি দাখিল পরীক্ষায় স্মার্ট ফোনে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলীমন খান নামে এক যুবককে গ্রেফতার ও সহকারি কেন্দ্র সচিবসহ দায়িত্বরত ২১ জন শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার বেলা ১০টার দিকে ইংরেজি ১ম পত্র পরীক্ষা শুরুর পরপরই পেলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা উপকেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ধরা পড়ে। কেন্দ্রটিতে ৪৭৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, আলামিন খান(২২) নামে বহিরাগত এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রশ্ন ফাঁসের সাথে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের হাত রয়েছে এমন সন্দেহে সহকারি কেন্দ্র সচিব মাওলানা আব্দুস সোবাহানসহ দায়িত্বরত ২১জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন।

কেন্দ্র সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, মোবাইল ফোনে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সন্দেহে আলামিন খানকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজন শিক্ষকও এ ঘটনায় জড়িয়ে যেতে পারেন। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com