• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গর্ভাবস্থায় যেসব খাবার মায়ের ঝুঁকি বাড়ায়

প্রতিনিধি: / ৩৭৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

স্বাস্থ্য: গর্ভাবস্থায় নারীর সুষম খাদ্যের প্রয়োজন যা শিশুর বেড়ে ওঠা, বিকশিত হওয়া থেকে শুরু করে মা ও শিশুর শরীরে পুষ্টি যোগায়। তবে যখন যা মন চায় তা খাওয়া যাবে না। কারন এমন অনেক খাবার আছে যা সার্বিক স্বাস্থ্যের জন্য অনেক ভালো কিন্তু গর্ভাবস্থায় সেসব খেলে মা ও শিশুর বিপদ হতে পারে। তাই খাবার গ্রহণে খুব সচেতন হতে হবে এই সময়।
জেনে নিন যেসব খাবার এড়িয়ে চলবেন-
অতিরিক্ত পরিমানে ক্যাফেইন
চা, কফিতে রয়েছে প্রচুর পরিমানে ক্যাফেইন যা গর্ভাবস্থায় মা ও শিশুর স্বাস্থ্যের ক্ষতি করে। অতিরিক্ত পরিমানে ক্যাফেইন গ্রহণ কম ওজনবিশিষ্ট শিশু জন্মের ঝুঁকি সৃষ্টি করে। এছাড়া গর্ভপাত হওয়ার আশঙ্কাও বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা গর্ভাবস্থায় নারীদের প্রতিদিন ২০০ গ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ না করার পরামর্শ দেন।
প্রক্রিয়াজাত মাংস
সসেজ, বিভিন্ন ধরনের ক্যানজাত বা প্যাকেটজাত মাংস গর্ভাবস্থায় এড়িয়ে চলতে হবে। কারন এতে থাকা লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে ভ্রæণের ক্ষতি করতে পারে। এছাড়া পোল্ট্রি বা ফার্মজাত মুরগি, মাছ খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে।
সামুদ্রিক মাছ
সামুদ্রিক টুনা, ম্যাক্রেল এ রয়েছে প্রচুর পরিমানে মার্কারি থাকে।
অতিরিক্ত পরিমানে মার্কারি গ্রহণ মানবদেহের জন্য ক্ষতিকর যা শিশুর মস্তিষ্কের ক্ষতি এবং বিকাশজনিত সমস্যা সৃষ্টির জন্য দায়ী। তাই গর্ভাবস্থায় সামুদ্রিক মাছ এড়িয়ে চলতে হবে।
লবনজাত খাবার
গর্ভাবস্থায় লবণজাত খাবার শরীরে ‘প্রিক্লাম্পসিয়া’ নামক একটি জটিল অবস্থা সৃষ্টি করতে পারে যেখানে শরীরে পানি এসে শরীর ফুলে। এর ফলে শরীর ফোলে এবং সময়ের আগে অপরিণত শিশু জন্ম হয়।
কাঁচা মাছ
গর্ভাবস্থায় কাঁচা মাছ খাওয়া যাবে না। চাইনিজ জাপানিজ বিভিন্ন খাবার যেমন সুসি, সশিমি এগুলোতে কাঁচা মাছ ব্যাবহার করা হয়। এই কাঁচা খাবারগুলোর মাধ্যমে শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। তাই এগুলো এড়িয়ে চলতে হবে।
অপাস্তরিত চিজ বা পনির
চিজ বা পনির তৈরি করা হয় কাঁচা দুধ থেকে। এই ধরনের অপাস্তরিত চিজ গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে। কারন এতে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া শরীরে ছড়িয়ে পড়তে পারে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com