• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা

সা‌দেক আলম,ময়মনসিংহ / ৫৯৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

 

 

ময়মনসিংহে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছে র‍্যাব। সোমবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় এই অভিযান চালানো হয়।

এসময় ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো লাইসেন্স নবায়ন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশনসহ বিভিন্ন কার্যক্রম চালানো, অনুমোদনহীন অপারেশন থিয়েটার পরিচালনা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নয়টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা। এছাড়া তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তিনটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়। সেইসঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- রয়েল কেয়ার হাসপাতাল, দিবা-রাত্রি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ নাগরিক হাসপাতাল, আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, গাজী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, রুম্পা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, দি নিউ জনতা ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল, জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ আরও তিনটি প্রতিষ্ঠান।

এরমধ্যে আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী মতিউর রহমানকে ৭ দিনের কারাদণ্ড, গাজী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা গাজী মাজহারুল আনোয়ার খোকনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী মাসুম রাহাত খানকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিষয়ে ময়মনসিংহ র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের বলেন, বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো লাইসেন্স নবায়ন না করে অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়ায় জরিমানা, সিলগালা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
এসময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শারমীন ইসলাম, ময়মনসিংহ র‌্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার শাহ মো. রাশেদ রাহাত, সিভিল সার্জন কার্যালয় ও র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com