• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কতটুকু নিরাপদ হোয়াটসঅ্যাপে কল ?

প্রতিনিধি: / ৩৬৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

আইটি: সামাজিক যোগাযোগমাধ্যমে যতগুলো মাধ্যম রয়েছে, এর মধ্যে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে এর নিরাপত্তাব্যবস্থার কারণে। প্ল্যাটফরমটি পরিচালনা করে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এই প্ল্যাটফরম অ্যান্ড টু অ্যান্ড অ্যাকক্রিপটেড। তার মানে আপনার বার্তা, ফাইল এবং কল সবই সুরক্ষিত। তা ছাড়া কোম্পানি নিজেই বলেছে যে, তারা চাইলেও আপনার মেসেজ পড়তে পারবে না। হোয়াটসঅ্যাপে পরিচিত ব্যক্তিদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিদেরও সরাসরি ফোন করা যায়। ফলে বার্তা, ছবি বা ভিডিও আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কল করে স্মার্টফোন হ্যাক করার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, তবে সেগুলো বেশ আগের। সে সময় হোয়াটসঅ্যাপে থাকা একটি নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ফোনকলের মাধ্যমে বেশ কয়েকজনের স্মার্টফোন হ্যাক করেছিলেন সাইবার অপরাধীরা। পরে সেই নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপে মিসড কল পাঠিয়ে ‘জিরো ক্লিক এক্সপ্লোয়েট’ ধাঁচের সাইবার হামলাও চালিয়েছিল সাইবার অপরাধীরা। জিরো ক্লিক এক্সপ্লোয়েট মূলত একধরনের হ্যাকিং কৌশল। এই কৌশল কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের অজান্তেই তাদের স্মার্টফোন হ্যাক করা সম্ভব। তবে হোয়াটসঅ্যাপে মিসড কল পাঠিয়ে স্মার্টফোন হ্যাক করতে না পারলেও গোপনে স্পাইওয়্যার ইনস্টল করতে সক্ষম হয়েছিল সাইবার অপরাধীরা। পরে সেই নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে
১. আপনি এমন বার্তা দেখতে পারেন যা আপনি পাঠাননি।
২. প্রোফাইল ফটো বা নাম পরিবর্তন হতে পারে।
৩. বিভিন্ন ডিভাইস থেকে লগইন হতে দেখা যাবে।
৪. অপরিচিত নম্বর থেকে কল আসা-যাওয়া দেখা যেতে পারে। হোয়াটসঅ্যাপের সুরক্ষায় করণীয় আপনার হোয়াটসঅ্যাপের নিরাপত্তা যেভাবে উন্নত করবেন—
১. আপনার রেজিস্ট্রেশন কোড বা ভেরিফিকেশন পিন কখনই অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
২. টু-স্টেপ ভেরিফিকেশন অন করে রাখুন এবং একটি ই-মেইল ঠিকানাও প্রদান করুন। আপনি পিন ভুলে গেলে এটি পুনরুদ্ধারের জন্য উপযোগী হবে।
৩. আপনার ফোনে একটি ভয়েসমেইল পাসওয়ার্ড সেট করুন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com