• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

যেসব কাজ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খালি পেটে

প্রতিনিধি: / ৩৫৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

স্বাস্থ্য: সময়মতো খাবার খেলে শরীর ঠিক থাকে। আর তা না হলে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। এছাড়াও, দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে শরীরে মেদও বাড়ে। অনেক সময় খালি পেটে কেউ কেউ এমন অনেক কাজ করেন যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। আসুন জেনে নেই খালি পেটে যেসব কাজ স্বাস্থ্যের জন্য ক্ষতিকরঃ-
অ্যালকোহল
খালি পেটে অ্যালকোহল পান করা খুবই খারাপ, এতে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। অ্যাসিডিটি, বদহজমের সমস্যা হতে পারে। এছাড়া হৃৎপিÐ, লিভারের পাশাপাশি কিডনিকেও প্রভাবিত করে।
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি মেডিসিন
খালি পেটে কখনোই ব্যথার ওষুধ খাওয়া ঠিক নয়। অন্তত বিস্কুট বা মুড়ি খাওয়ার পর ওযুধ খেতে পারেন। অ্যাসপিরিন, প্যারাসিটামল কিংবা অন্য কোনও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি জাতীয় ওষুধ খালি পেটে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক।
খালি পেটে ঘুমানো
খাবার খাওয়ার ২-৩ ঘণ্টা পর ঘুমাতে যেতেই পারেন। তবে কখনোই খিদে পেটে বা খালি পেটে ঘুমাবেন না। বরং শুতে যাওয়ার আগে এক গøাস দুধ খেতে পারেন। পেট খালি থাকলে শরীরে গøুকোজের পরিমাণ কমে যায়, ফলে ঘুমের সমস্যা হয়।
শরীরচর্চা
খালি পেটে শরীরচর্চা করাও খুব খারাপ। অনেকেই মনে করেন যে, খালি পেটে ব্যায়াম করলে অনেক বেশি ক্যালোরি ঝরবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং খালি পেটে শক্তিও কম থাকে এবং শরীরচর্চাও ঠিকভাবে করা যায় না।
চুইংগাম
খালি পেটে চুইংগাম চিবানো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। এর ফলে পেটে প্রদাহ হতে পারে। এর থেকে ডাইজেস্টিভ অ্যাসিড তৈরি হয় এবং খালি পেটে এটি খেলে গ্যাস্ট্রিকের সম্ভাবনা বাড়ে।
কফি
সকালে ঘুম থেকে উঠে অনেকেরই কফি খাওয়ার অভ্যাস আছে। কিন্তু খালি পেটে কফি পান করা একেবারেই উচিত নয়। এর ফলে বুক জ্বালা, গ্যাস ও হজমের সমস্যা হতে পারে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com